নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের পক্ষে নৌকা মার্কার ভোট বিপ্লবের লক্ষ্যে ডোমারে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শুক্রবার (২২শে ডিসেম্বর) দিনভর ডোমার পৌর শহর ও সদর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও বাজার-ঘাটে পৃথকভাবে নৌকা মার্কার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করে উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। যার নেতৃত্ব প্রদান করেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাবেদুল ইসলাম সানবীম ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে পৌর এলাকার ৫, ৮ ও ৯নং ওয়ার্ডে গণসংযোগ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ রাকিবুল হাসান রাকিব, যুগ্ম-আহ্বায়ক মোঃ সাব্বির হোসেন, মোঃ রাশেদুল ইসলাম সোহেল, শুভ ভৌমিক, মোঃ রিয়াজুল ইসলাম প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অপরদিকে, বিকালে ডোমার বাজার ও আন্ধারুর মোড় এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে ২য় ধাপে গণসংযোগে নামেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তানভীর ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান শান্ত, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ স্বপন রহমান, উপজেলা ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ শিহাব হাসান শাসন, মেহেরাব হোসেন শিশির, আজমির রহমান রিশাদ, সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান সৌরভ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সবুজ ইসলাম, মোরছালিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ কাওছার ইসলাম প্রমুখ।

গণসংযোগ কর্মসূচিতে ভোটারদের কাছে শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরছেন তারা। এছাড়া আগামী ৭ই জানুয়ারীর নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে