নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমার নারী ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রংপুর

নীলফামারীর ডোমারে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর শিরোপা অর্জন করেছে রংপুর জেলা নারী ফুটবল দল।

বুধবার (২০শে ডিসেম্বর) বিকাল সোয়া ৩টায় উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত ‘উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও টুর্নামেন্টের আহ্বায়ক তোফায়েল আহমেদ।

ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—রংপুর জেলা নারী ফুটবল দল ও গাইবান্ধা জেলা নারী ফুটবল দল। প্রথমার্ধের খেলায় দুই দলই মুহূর্মুহু আক্রমণে গেলেও কেউই গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে শেষ মুহূর্তের খেলায় মধ্য মাঠ থেকে রংপুরের ফরোয়ার্ড শিলার দুর্দান্ত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া বলে গোল করেন বৃষ্টি। এতেই গাইবান্ধা জেলা নারী ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে এবারের শিরোপা অর্জন করে রংপুর জেলা নারী ফুটবল দল।

পরে, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশীদের সঞ্চালনায় টুর্নামেন্টের চাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি, মেডেল তুলে দেন অতিথিরা। এছাড়া সেরা খেলোয়াড়, গোলদাতাদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ডোমারের বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সুধী সমাজ উপস্থিত ছিলেন। এছাড়া খেলোয়াড়দের চিকিৎসা প্রদানে রেডক্রিসেন্ট সোসাইটির ডোমার উপজেলা ইউনিট দায়িত্ব পালন করেন।

খেলায় এস এম ওয়াহেদুল ইসলাম বকুলের ধারাভাষ্যে ম্যাচ পরিচালনা করেন—স্মৃতি রানী ভবানী (খাগড়াছড়ি)। সহযোগী রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন—ইমি চিন মারমা (খাগড়াছড়ি) ও ইসরাত জাহান লিজা (ঢাকা)। উভয়ই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত রেফারি।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে