নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমার পৌর আওয়ামী লীগের উদ্যোগে নৌকার প্রচার মিছিল অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকারের পক্ষে নৌকা মার্কার প্রচার মিছিল হয়েছে ডোমার পৌর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন।

সোমবার (১৮ই ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা শহরের বাটার মোড় রুবেল চত্বর থেকে ডোমার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাফিজুল হক রবি ও সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক মনুর নেতৃত্বে নৌকা মার্কার একটি প্রচার মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক মাসুম, প্রচার সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু, উপজেলা ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ হাফিজুর রহমান মানিক, পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রিফাত হাসান সৌরভ, আসাদুজ্জামান রাসেল, পৌর কৃষক লীগের আহ্বায়ক মোঃ আবু সাঈদ, যুগ্ম-আহ্বায়ক মোঃ এমদাদুল হক মাসুম, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ তানভীর রশিদ তুর্য্য, মোঃ রাশেদুল ইসলাম সোহেল, পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক শেখ আবু তালেব, সদস্য সচিব মোসাব্বের রহমান লিখন, পৌর তাঁতী লীগের আহ্বায়ক মোঃ সজিব আহম্মেদ ছোটন সরকার, যুগ্ম-আহ্বায়ক শাহিনুর ইসলাম শাহিন, কার্যকরী সদস্য মোঃ এহসানুল হক জয়, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুরাগ সাহা পিয়াল, ছাত্রনেতা আজমির রহমান রিশাদ প্রমুখ।

মিছিলে পৌর আওয়ামী লীগের প্রত্যেক ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে