ডোমার পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর এবং ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রয়াত এনায়েত হোসেন নয়নের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ।
বুধবার (১৩ই ডিসেম্বর) বাদ জোহর উপজেলার চিকনমাটি মধ্য ধনীপাড়ার হোসেন ভবনে নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে তার পরিবার।
এসময় প্রয়াত এনায়েত হোসেন নয়নের স্মৃতিচারণ করেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, পৌর কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক ও তাঁর ছোটভাই মোঃ এবাদত হোসেন চঞ্চল।
দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক সহ এলাকাবাসীর উপস্থিতিতে মরহুম এনায়েত হোসেন নয়নের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
১ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ২৪ মিনিট আগে
৪৮ দিন ৬ ঘন্টা ২১ মিনিট আগে
৪৮ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৪৯ দিন ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
২০০ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে
২০৩ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
২০৬ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে