নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমার থানার ওসিকে বিদায়ী সংবর্ধনা প্রদান

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ও নীলফামারীর ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ-উন নবীর বদলি জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে আজ।

মঙ্গলবার (১২ই ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ডোমার উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ওসি মাহমুদ-উন নবীর বদলি জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন নবী।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার (সাংগঠনিক) বীর মুক্তিযোদ্ধা মোঃ শমশের আলী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরমিন আক্তার জাহান, ৮নং ডোমার সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ প্রমুখ।

এসময় বিদায়ী ওসি মাহমুদ-উন নবী ডোমারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া তিনি তার নতুন কর্মস্থল লালমনিরহাটের আদিতমারী থানায় যাতে সততার সাথে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

পরে, উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন নবীকে সৌজন্য উপহার প্রদান করা হয়।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে