নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারের ইউএনওকে ডিডিএ পদকে ভূষিত

‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে- দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’—এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ‘ডোমার ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ (ডিডিএ) পদকে ঘোষণা করা হয়েছে।

শনিবার (৯ই ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএকে ‘ডোমার ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পদকে ঘোষণা করেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ স্কাউট সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘দুর্নীতির কারণে দেশে দুর্ভোগ বাড়ছে ও বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে‌। দুর্নীতি শুধু সরকারি পর্যায়ে হয় না, সর্বত্র হয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে আমরা বাস করি। তোমরাই আগামীতে দেশের কর্ণধার হবে। তোমরা দুর্নীতি করবে না, দুর্নীতি প্রতিরোধ করতে চেষ্টা করবে। সাদা মনের মানুষ হতে হবে। মনে রাখতে হবে- দুর্নীতি জিতলে, দেশ বাঁচবে না।’

অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, স্কাউট সদস্য সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে