নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক পরিসংখ্যান প্রকাশিত

নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি বছরের গত নভেম্বর মাসে প্রদত্ত সেবাসমূহের মাসিক পরিসংখ্যান প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নভেম্বর মাসে প্রায় সাড়ে ৯ হাজার রোগী সেবা গ্রহণ করেছেন।

শুক্রবার (৮ই ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী গত নভেম্বর মাসের পরিসংখ্যান প্রকাশ করেন।

পরিসংখ্যান অনুযায়ী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে ৬ হাজার ১৭২ জন, অন্তর্বিভাগে ১ হাজার ১৪৯ জন ও জরুরী বিভাগে ১ হাজার ৩৪৫ জন সহ মোট ৮ হাজার ৬৬৬ জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে। এই মাসে বিছানা দখলের হার ছিল ১৬৮ দশমিক ৪৬ ভাগ।

আরও জানা যায়, নভেম্বরে গর্ভবতী ও প্রসূতি বিভাগের আওতায় প্রসব পরবর্তী সেবা (এএনএসি) গ্রহণ করেন ৫৪১ জন ও প্রসব পূর্ববর্তী সেবা (পিএনসি) গ্রহণ করেন ২৮৫ জন মহিলা। এছাড়া গত মাসে ১০৪টি নরমাল ডেলিভারি এবং ২৭টি সিজারিয়ান ডেলিভারি সম্পন্ন হয়।

পরিসংখ্যানবিদের তথ্যমতে, হাসপাতালে গত এক মাসে ৪টি মেজর অপারেশনের মধ্যে হাইড্রোসিল অপারেশন ১টি ও হার্নিয়া অপারেশন করা হয় ৩টি। অন্যদিকে, জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য ১৩৭ ভায়া (ভিআইএ) পরীক্ষায় ৩ জনকে এই রোগে শনাক্ত করে চিকিৎসা প্রদান করা হয়।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে