নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলার কিন্ডারগার্টেনের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ‘কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ই ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোমনাতী উচ্চ বিদ্যালয়ে রংপুরের নর্দার্ন প্রোগ্রেসিভ এসোসিয়েটস্ লিমিটেডের আয়োজনে একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় কেন্দ্রের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন—ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোঃ মেসলেহুদ্দীন শাহ কোরাইশী।

এসময় আরও উপস্থিত ছিলেন—শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম, ডোমার আইডিয়াল একাডেমির উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, ইউনিক আজিজ স্কুলের প্রধান শিক্ষক রাজিবুল ইসলাম বাপ্পি, গোমনাতী মডেল একাডেমীর অধ্যক্ষ মিজান আহম্মেদ প্রমূখ।

জানা যায়, কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় উপজেলার ২টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০০ জন ও গোমনাতী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

এতে ডোমার আইডিয়াল একাডেমি, ইউনিক আজিজ স্কুল, বামুনিয়া আইডিয়াল একাডেমী, আলোক বর্তিকা একাডেমী, লাইফ লাইন স্কুল, গোমনাতী মডেল একাডেমী, আল হেরা শিশু একাডেমী, ওয়েসিস মডেল কিন্ডারগার্টেন, দারকামরী কিন্ডার গার্টেন সহ মোট ৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেয়।

কেন্দ্র সচিব ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মোঃ মোসলেহুদ্দীন শাহ কোরাইশী পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করে জানান, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিশুরা পরীক্ষা দিচ্ছে। সকল শিক্ষক মিলে শিশুদের মেধাবী হিসাবে গড়ে তুলতে সার্বক্ষণিক চেষ্টা করে আসছি। শিশুদের পড়ালেখায় মনোযোগী করতে অভিভাবকদের পরামর্শ প্রদান করছি। আশা করি আল্লাহর রহমতে তারা ভালো ফলাফল করবে।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে