নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে নারী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

ফুটবলে নারীদের এগিয়ে নিতে ভিন্ন মাত্রায় নীলফামারীর ডোমারে প্রথমবারের মতো ‘উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ। প্রথম ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে রংপুর জেলা নারী ফুটবল দল।

শনিবার (২রা ডিসেম্বর) বিকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ফুটবল একাডেমির আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত নারী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক।

এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নারী ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক তোফায়েল আহমেদ।

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে অংশগ্রহণ করে পঞ্চগড় জেলা নারী ফুটবল দল বনাম রংপুর জেলা নারী ফুটবল দল। এতে পঞ্চগড় জেলা নারী ফুটবল দলের বিপক্ষে শিলার ২টি ও রূপার ১টি জয়সূচক গোলে ৩-০ ব্যবধানে জয় পায় রংপুর জেলা নারী ফুটবল দল।

খেলায় আরও উপস্থিত ছিলেন—ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, ডোমার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক করিমুল ইসলাম, সহ-সভাপতি আরমিন আক্তার জাহান, জেলা পরিষদ সদস্য ও বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমেদ ডন, সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফিরোজ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, স্বাগতিক ডোমার নারী ফুটবল দল, রংপুর বিভাগের ৬টি জেলা ও রাজশাহী বিভাগের একটি জেলা নারী ফুটবল দল সহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্ট।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে