নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে জাতীয় ভোক্তা অধিকার অভিযানে জরিমানা

খাদ্যে নিষিদ্ধ দ্রব্য শাল্টু, রঙের ব্যবহার প্রতিরোধ সহ অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ রোধে নীলফামারীর ডোমারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে। এতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩শে নভেম্বর) সকালে উপজেলার ডাঙাপাড়া, আন্ধারুর মোড়, বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মোঃ সামছুল আলমের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান পরিচালিত হয়।

অভিযানে খাদ্যদ্রবে নিষিদ্ধ শাল্টু, রং মিশ্রিত মরিচ গুড়া, খাদ্য সংরক্ষণে ব্যবহৃত খবরের কাগজ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অপরাধে আন্ধারুর মোড়ের আকাশ হোটেলের মালিক আকাশ চন্দ্র রায়কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় ৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে, মূল্য তালিকা প্রদর্শনে ত্রুটি থাকায় উপজেলার বাসস্ট্যান্ড বাজারের মুদি দোকানি মঙ্গল মালাকারকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সুমি-শান্তা বেকারি মালিক ও ভাই ভাই হোটেল মালিককে খাদ্য তৈরি ও সংরক্ষণ বিষয়ে বিভিন্ন অনিয়মের জন্য প্রাথমিকভাবে সতর্ক করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন—নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায়। এতে প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। এছাড়া ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে