নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

স্কাউটের দীক্ষা গ্রহণ করলেন ডোমারের ইউএনও

নীলফামারীর ডোমার উপজেলায় স্কাউট আন্দোলনের দীক্ষা গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।

মঙ্গলবার (২১শে নভেম্বর) সকালে উপজেলার শহরের ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত উপজেলা স্কাউটসের কার্যনির্বাহী সভায় তাকে দীক্ষা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা স্কাউটসের উপদেষ্টা তোফায়েল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ শাকেরিনা বেগম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, ডোমার ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ সমছুদ্দিন হোসাইনী, ডোমার শালকী মুক্ত মহাদলের সম্পাদক শাহিনুল ইসলাম বাবু, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও আঞ্চলিক যুগ্ম-সম্পাদক সাফিউল ইসলাম, আঞ্চলিক উপ-পরিচালক মামুনুর রশীদ, জেলা রোভারের সহ-সভাপতি অধ্যাপক মোঃ করিমুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা স্কাউটসের কমিশনার নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী, উপজেলা স্কাউটসের সম্পাদক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ আশফাক সারোয়ার সিদ্দিকী, কাব লিডার প্রভাত কর্মকার প্রমুখ।

কার্যনির্বাহী সভা ও দীক্ষা অনুষ্ঠানে উপজেলা স্কাউটসের আওতাধীন গ্রুপ সভাপতিবৃন্দ, সহকারী কমিশনারবৃন্দ, স্কাউট লিডার সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর

ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ

৩ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে