নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা রুমন নিহত, আহত-২

নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রুমন ইসলাম (২২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এছাড়া একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ই নভেম্বর) আনুমানিক রাত ১০টার দিকে উপজেলার ধরণীগঞ্জ বাজারের পার্শ্ববর্তী বাঁশেরপুল এলাকায় ধান মাড়াই করা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান রুমন ইসলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

নিহত মোঃ রুমন ইসলাম উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি আরডিআরএস মোড় এলাকার কাঁচামাল ব্যবসায়ী বুলেটের পুত্র। তিনি ডোমার সদর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, ডোমার আসার পথে ধান মাড়াই করা একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় রুমনের মোটরসাইকেলের। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুর্ঘটনার শিকার তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রুমন ইসলাম মারা যান।

দুর্ঘটনায় আহত আরও দুজন হলেন—উপজেলার পশ্চিম চিকনমাটি খতপাড়া এলাকার আব্দুল খালেকের পুত্র মোঃ জনি (২৬) ও পূর্ব চিকনমাটি ডাঙাপাড়া এলাকার আনোয়ার হোসেনের পুত্র রতন ইসলাম (২১)। তারা উভয়ে বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

নিহতের পরিবার জানায়, শনিবার (১৮ই নভেম্বর) বাদ যোহর ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রুমনের জানাজার নামাজ অনুষ্ঠান ও দাফন কার্য সম্পন্ন করা হবে।

রুমনের মৃত্যুতে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা শোক জানিয়েছেন। এছাড়া রুমনের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে