নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে মহিলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত

‘নতুন বাংলাদেশ গড়বো মোরা, নতুন করে আজ শপথ নিলাম’–এমন স্লোগানে নীলফামারীর ডোমার উপজেলা মহিলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩রা নভেম্বর) বিকালে ডোমার প্রেসক্লাব হলরুমে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে অনুষ্ঠিত মহিলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোঃ রশিদুল ইসলাম।

ডোমার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি তৌহিদা জ্যোতি।

পাঙ্গা মটুকপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ হাচান চৌধুরী, উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মোঃ গোলাম রাব্বানী প্রমুখ।

পরে, ইয়াসমিন সুলতানা সেতুকে সভাপতি, লাভলী বেগমকে সাধারণ সম্পাদক ও রোকসানা বানুকে সাংগঠনিক সম্পাদক করে ডোমার উপজেলা মহিলা জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়।

অন্যদিকে, ডোমার পৌর মহিলা জাতীয় পার্টির কমিটিতে হাজেরা বেগমকে সভাপতি, রেজিনা আক্তারকে সাধারণ সম্পাদক ও রুনি বেগমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে