নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে আ.লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নীলফামারীর ডোমারে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।

রবিবার (২৯শে অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাটার মোড় রুবেল চত্বর থেকে ডোমার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট মোড়ে শান্তি সমাবেশে মিলিত হয়।

ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরীর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।

সমাবেশে বক্তারা বলেন, হরতালের নামে বিএনপি আজ নৈরাজ্য করতে পারেনি। কারণ, বাংলাদেশের জনগণ তাদের হরতাল বয়কট করেছে। বিএনপি জামায়াতের হামলায় পুলিশকে পিটিয়ে হত্যা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা প্রমাণ করে তারা সন্ত্রাসী সংগঠন। দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতার আনার আহ্বান জানান তারা।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, অধ্যাপক করিমুল ইসলাম, আরমিন আক্তার জাহান, যুগ্ম-সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবী, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান রুবেল, দপ্তর সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম শুভ, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী আকতার, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনছুর আলী, সাধারণ সম্পাদক মনজুর আহমেদ ডন প্রমূখ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে