নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে আওয়ামী লীগের আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে আনন্দ র‍্যালি ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।

শনিবার (২৮শে অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাটার মোড় রুবেল চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে সমাবেশে মিলিত হয়।

ডোমার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যার দৃশ্যমান প্রমাণ আজকে উদ্বোধন হওয়া কর্ণফুলী টানেল। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষ নিরাপদে থাকবে। মহাসমাবেশের নামে যারা অগ্নিসন্ত্রাস, পুলিশ হত্যা, গাড়ি ভাঙচুর করছে তাদের বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এছাড়া আগামীকাল বিএনপির সকাল-সন্ধ্যা হরতালকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে নেতারা।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবী, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান রুবেল, দপ্তর সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম শুভ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাফিজুল হক রবি প্রমূখ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৪১ মিনিট আগে