নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলাহাটিতে ভারতীয় গরু সহ আটক-৩

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা গরু সহ তিনজনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে আজ।

মামলা সুত্রে জানা যায়, গত বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই খালেদ ফিরোজ নয়ন সঙ্গীয় ফোর্স সহ চিলাহাটি বউবাজারে গরু বহনকারী একটি নছিমন আটক করে। নছিমনে থাকা তিনজন লোক পালানোর চেষ্টা করলে, পুলিশ তাদেরকে আটক ও ৫টি গরু উদ্ধার করে। এরমধ্যে দুটি ভারতীয় গরু ছিল। উদ্ধারকৃত গরু দুটির বর্তমান বাজার মূল্য ৪৯ হাজার টাকা।

আটককৃত আসামিরা হলেন—ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর গোমনাতী মাস্টারপাড়া এলাকার করিম উদ্দিনের পুত্র মস্তু হোসেন (৫৯), কেতকীবাড়ী ইউনিয়নের উত্তর কেতকীবাড়ী বিওপি স্কুল এলাকার মৃত শহর উদ্দিনের পুত্র সামছুল (৬০) ও একই ইউনিয়নের দক্ষিণ কেতকীবাড়ী গুয়াবাড়ি এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র আব্দুল হান্নান (৪৫)।

এবিষয়ে ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ করিম জানান, দুটি ভারতীয় গরুসহ তিনজনকে গ্রেপ্তার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে