নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারের বিভিন্ন ইউনিয়নে অধ্যাপক বাবুলের মতবিনিময় সভা ও গণসংযোগ অনুষ্ঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক খায়রুল আলম বাবুলের বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩রা অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোমনাতী উচ্চ বিদ্যালয় মাঠে ৩নং গোমনাতী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণ বয়ে এনেছে বলেই আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করবে জনগণ। বিএনপি-জামায়াতের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে নৌকার জন্য কাজ করতে হবে। আসন্ন নির্বাচনে আমি নৌকার মনোনয়নপ্রত্যাশী। নেত্রী যদি আমায় মনোনয়ন দেয়, আমি ডোমার ও ডিমলা উপজেলার মেহনতি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে প্রান্তিক জনপদের মানুষের ভাগ্য পরিবর্তন করবো ইনশাআল্লাহ।’

ছাত্রলীগ নেতা আজমির রহমান রিশাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন—গোমনাতী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ কবির দুলু।

এসময় বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে আরও বক্তব্য রাখেন—গোমনাতী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহজাহান সিরাজ স্বপন, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান মুক্তি, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হারুন অর রশীদ, পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান রাসেল, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ তানভীর রশিদ তুর্য্য প্রমূখ।

সভা শেষে, দলীয় নেতা-কর্মীদের নিয়ে গোমনাতী বাজারের দোকান মালিক-কর্মচারী, সাধারণ পথচারীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা প্রচার সহ গণসংযোগ করেন অধ্যাপক বাবুল।

এরপর, রাত সাড়ে ৮টায় উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পীর সাহেবের হাটে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হরিহাট চন্দ্রের সভাপতিত্বে ওয়ার্ড পর্যায়ের সাধারণ কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।

রাত সাড়ে ৯টায় পাঙ্গা মটুকপুর ইউনিয়নের দরগার হাটের শ্রমিক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন অধ্যাপক খায়রুল আলম বাবুল। এতে সভাপতিত্ব করেন—পাঙ্গা মটুকপুর পীর সাহেবের হাট ও দরগার হাট লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক বুধাউ রায়।

এর আগে, বিকালে উপজেলার বামুনিয়া ইউনিয়নের কাছারী বাজারে গণসংযোগ করেন তিনি। এছাড়া সাধারণ মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেছেন অধ্যাপক খায়রুল আলম বাবুল।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে