নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারের মাদার ডেন্টাল কেয়ারকে জরিমানা

অনিরাপদ পরিবেশে সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কাজ সহ প্রতারণার মাধ্যমে সেবা প্রদান করার অভিযোগে নীলফামারীর ডোমার শহরের মাদার ডেন্টাল কেয়ারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২রা অক্টোবর) সকালে পৌর শহরের সাহাপাড়া রোডে অবস্থিত মাদার ডেন্টাল কেয়ারে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অভিযান পরিচালনা করেন—সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় মাদার ডেন্টাল কেয়ারের সত্ত্বাধিকারীকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বেশকিছু অনিয়ম সংশোধন সহ আদালতের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র দাঁতের প্রাথমিক চিকিৎসা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ কামরুল হাসান নোবেল। এসময় প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান।

এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ডোমার থানার এএসআই মোঃ রোস্তম আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সহযোগিতা করেন।

আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে