নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে ছিন্নমূল কর্মজীবীদের সঙ্গীত প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত

ছিন্নমূল কর্মজীবীদের প্রতিভা অন্বেষণে আনুষ্ঠানিকভাবে নীলফামারীর ডোমারে সঙ্গীত প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০শে সেপ্টেম্বর) রাতে উপজেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদের আয়োজনে অনুষ্ঠিত ছিন্নমূল কর্মজীবীদের সঙ্গীত প্রতিযোগিতার উদ্বোধন করেন—নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মমতাজুল হক।

ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন-নবী, ছিন্নমূল কর্মজীবী সঙ্গীত প্রতিযোগিতার আহ্বায়ক অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু প্রমূখ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিযোগিতার অডিশন রাউন্ডে ‘ইয়েস কার্ড’ প্রাপ্ত শতাধিক ছিন্নমূল কর্মজীবী সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে দলীয় ও একক সঙ্গীত পরিবেশন করা হয়। প্রতিযোগিতাটি কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়ে ফাইনাল রাউন্ডে ফলাফল প্রকাশ হবে।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৫ ঘন্টা ৩৪ মিনিট আগে