নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে দুই ক্লিনিককে ৬০ হাজার টাকা জরিমানা

অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে সেবাদান কার্যক্রম পরিচালনা, ঔষধ সংরক্ষণের রেফ্রিজারেটরে মাংস সংরক্ষণ, সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কাজের জন্য নীলফামারীর ডোমারে দুটি ক্লিনিকে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬শে সেপ্টেম্বর) দুপুরে ডোমার পৌর শহরের সেভেন স্টার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও ফ্রেন্ডস হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সেভেন স্টার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উপস্থিত সত্ত্বাধিকারী মোঃ গোলাম গাউস রুবেলকে ৪০ হাজার টাকা ও ফ্রেন্ডস হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কমল চন্দ্র দেবনাথকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের অনিয়ম ও অসঙ্গতি দূর করতে সাতদিনের সময় বেঁধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ কামরুল হাসান নোবেল। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান।

অভিযান পরিচালনায় ডোমার থানার এএসআই মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সহযোগিতা করেন।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে