নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫শে সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টায় পর্যন্ত উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে ফলাফল ঘোষণা করেন—ডোমার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাফিউল ইসলাম।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, অভিভাবক সদস্য পদে ৪৩৪টি ভোট পেয়ে মোঃ হাফিজুল ইসলাম, ৪২৪টি ভোট পেয়ে মোঃ মিস্টার আলী, ৩৫৬টি ভোট পেয়ে মোঃ নাজমুল ইসলাম এবং ৩৪৮টি ভোট পেয়ে মোঃ শফিকুল ইসলাম সাবলু নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, মহিলা অভিভাবক সদস্য পদে ফরিদা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া অনির্বাচিত অন্যান্য প্রার্থীদের মাঝে মোঃ একরামুল হক পেয়েছেন ২৯৬টি ভোট, মোঃ বেলাল হোসেন পেয়েছেন ২৭৯টি ভোট এবং মোঃ বুলবুল আলম বুলু পেয়েছেন ২১৬টি ভোট।

প্রিজাইডিং অফিসার সাফিউল ইসলাম জানান, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে সর্বমোট ৯৯০ জন ভোটারের মাঝে ৭৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে ৭০টি ভোট বাতিল করা হয়েছে।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে