নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারের রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউরকে জরিমানা ও সাময়িক বন্ধ ঘোষণা

দন্ত চিকিৎসক না হয়েও মুখ গহ্বরে বিভিন্ন অপারেশন সহ এন্টিবায়োটিক ঔষধ লিখে প্রেসক্রিপশন, জায়গা সংকুলান না থাকা সহ বেশ কয়েকটি অভিযোগে নীলফামারীর ডোমার শহরের ‘রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউর’-কে জরিমানা ও প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০শে সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শহরের ডিবি রোড সংলগ্ন নিউমার্কেট এলাকায় রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউরে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন—সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমন রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা এবং সমস্ত বিলবোর্ড সরানো সহ নিয়মানুসারে জায়গার পরিধি বৃদ্ধি না করা পর্যন্ত প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হযরত আলী, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ), স্যানিটারি ইন্সপেক্টর ও ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর মোঃ আল-আমিন রহমান। এছাড়া ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে