নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে ভায়া ক্যাম্প কার্যক্রমের উদ্বোধন

ইলেকট্রনিক ডাটা ট্র‍্যাকিং সহ জনসংখ্যা ভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির আওতায় নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে ৩০-৬০ বছর বয়সী বিবাহিত নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার পরীক্ষার জন্য ভায়া ক্যাম্প কার্যক্রম শুরু হয়েছে আজ।

সোমবার (১১ই সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার উত্তর গোমনাতী, পূর্ব-উত্তর আমবাড়ী, দক্ষিণ চান্দখানা, নিজ ভোগডাবুড়ী ডাঙাপাড়া সহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে ৩০-৬০ বছর বয়সী বিবাহিত নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার পরীক্ষা কার্যক্রমের প্রথম দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নে আগত নারীদের সচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্য শিক্ষা প্রদান করেন—জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি প্রকল্পের জেলা সমন্বয়কারী রাজিব খান।

ভায়া টেস্ট কর্মসূচির সার্বিক মনিটরিং ও সুপারভিশন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ), স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান।

এসময় নারীদের ভায়া টেস্ট কার্যক্রমে অংশগ্রহণ করেন—বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স নুর হাসনা, লিপি, জান্নাত, মিতু, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার রেবেকা সুলতানা, সিনিয়র স্টাফ নার্স (ইনচার্জ) আকলিমা খাতুন, শাবানা খাতুন, রোজিনা খাতুন প্রমূখ।

কার্যক্রমটি সফল করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন সকল স্বাস্থ্য সহকারী, কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার ও মাল্টিপারপাস হেলথ্ ভলান্টিয়ারবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

উল্লেখ্য, আগামী ১৫ই সেপ্টেম্বর অব্ধি পাঁচদিন ব্যাপী ৩০-৬০ বছর বয়সী বিবাহিত নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প অনুষ্ঠিত হবে।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে