"হৃদয়ে বঙ্গবন্ধু, সবুজ করি দেশ চলো বন্ধু" -স্লোগান সামনে রেখে "সবুজ স্কুল, সবুজ দেশ" ক্যাম্পেইনের প্রধান পৃষ্ঠপোষক, পরিবেশ ও সমাজকর্মী মুহম্মদ আতিকুর আতিকের উদ্যোগে এবং "গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট", দোহার উপজেলা শাখার সহযোগিতায় ঢাকার দোহার উপজেলার 'লটাখোলা করম আলী মোড় জামে মসজিদ' -এর মুসল্লীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। শুক্রবার জুমার নামাজ শেষে চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মুহম্মদ আতিকুর রহমান আতিক বলেন, আমাদের ধারাবাহিক ক্যাম্পেইন " সবুজ স্কুল সবুজ দেশ" -এর আজ ছিল ২৩ তম আয়োজন। শততম ক্যাম্পেইন করার লক্ষে এগিয়ে যাচ্ছি৷ সবুজ দোহার তথা সবুজ দেশ গড়ার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট দোহার উপজেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
১৮ দিন ২৩ ঘন্টা ৩১ মিনিট আগে
১১০ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে
১১০ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে
১৪৫ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৭৩ দিন ৭ ঘন্টা ৪১ মিনিট আগে
১৮০ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
১৮৩ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
১৯৯ দিন ২৭ মিনিট আগে