নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পদ্মা সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালী ও আলোচনা সভা সম্পন্ন

ঢাকার দোহার উপজেলার পদ্মা সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালী ও আলোচনা সভা সম্পন্ন হয়। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় শিক্ষার্থীরা শিক্ষকদের নিয়ে বর্ণাঢ্য এক র‍্যালী বের করে। র‍্যালীটি কলেজের পশ্চিম গেইট থেকে শুরু হয়ে বটতলা, ঢাকা-দোহার আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজের মূল ফটক দিয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। 


র‍্যালী শেষে "স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষক সমাজের ভূমিকা" শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল হোসেন বলেন, বাংলাদেশ সরকার শিক্ষকদের এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সকল রকম সুযোগ-সুবিধা দেয়া অব্যাহত রেখেছে, শিক্ষকদের উচিত হবে সেগুলো কাজে লাগিয়ে নিজেকে সকল দিকে স্মার্ট হিসেবে গড়ে তোলা। 


এসময় আরও বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক কামাল পাশা, লুতফর রহমান হাওলাদার, প্রভাষক হাফেজ নজরুল ইসলাম। উক্ত সভায় হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আলমগীর হোসেন স্বরচিত কবিতা পাঠ করেন। 


আহবায়কের বক্তব্যে সহকারি অধ্যাপক কাজী মো. জিল্লুর রহমান বলেন, শিক্ষকদের সকল ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করায় অভ্যস্ত হতে হবে এবং সাদা পোশাকে যেন দাগ না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল রকিব, প্রভাষক তারেক রাজীব, প্রভাষক মাসুদ রানাসহ অন্যান্য শিক্ষকমন্ডলী।