নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ৫৯২বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব‍্যবসায়ি আটক

দিনাজপুরের র‍্যাব-১৩এর অভিযানে ৫৯২বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ দুই শীর্ষ মাদক ব‍্যবসায়িকে আটক করেছে র‍্যাব। ৪জুন রবিবার ভোরে দিনাজপুর শহরের বড়বন্দর নতুনপাড়ায় র‍্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী ১ দিনাজপুরের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদক ব‍্যবসায়ি জাহিদ ইসলামের বাড়ীর শয়ন কক্ষ হতে ৫৯২বোতল অবৈধ মাদকদ্রব‍্য ফেন্সিডিলের একটি চালানসহ শীর্ষ মাদক ব‍্যবসায়ি মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ জাহিদ ইসলাম(৩৮) এবং চিরিরবন্দর উপজেলার সুকদেবপুর গ্রামের আব্দুল ওয়াকিব মন্ডল মুকুলের ছেলে ফিজার মন্ডল (২৩) কে হাতে নাতে আটক করে।



আটককৃত শীর্ষ মাদক কারবারী মোঃ জাহিদ ইসলাম ও ফিজার মন্ডল দিনাজপুরে মাদক সিন্ডিকেটের অন্যতম মূলহোতা বলে ধারণা করেছেন । তারা উভয়ে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন ছদ্দবেশ  ধারণ করে তাদের পরিচালিত মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক ফেন্সিডিল, ফেন্সিগ্রিপ, এমকেডিল ইত্যাদি সংগ্রহ করে আসামীদ্বয়ের নিজ বাড়ীতে মজুদ রেখে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারী ও খুচরাভাবে সরবরাহ করে আসছিল।আটককৃত শীর্ষ মাদক কারবারী মোঃ জাহিদ ইসলাম অবৈধ মাদকদ্রব্যর ফেন্সিডিলের ব্যবসা করে বিপুল অর্থ সম্পদে মালিক বনে গেছেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে,  গ্রেফতারকৃত শীর্ষ মাদক কারবারী জাহিদ ইসলাম ও ফিজার মন্ডলদ্বয় পাশ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন ধরনের শীর্ষ মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে মর্মে স্বীকার করে। আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেন।

Tag
আরও খবর