নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুরে অপারেশন ডেভিল হান্টে এক রাতে গ্রেপ্তার ৬৮

মাদক,সমাজে নৈরাজ্য সৃষ্টি ও জনবিশৃঙ্খলা  বিরোধী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে  দিনাজপুরে পুলিশ অভিযান চালিয়ে এক রাতে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে। 
মঙ্গলবার(২৪ফেব্রুয়ারী) দিবাগত রাতে অভিযান চালিয়ে  তাদের বিভিন্ন উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। । 
গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১৩ জন, মাদকসহ অন্যান্য মামলায় ২৯ জন, পলাতক আসামি ২৫ জন ও পুলিশ আইনের ৩৪ ধারায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে ১ নং বুলাকিপুর ইউনিয়নের যুবলীগ সভাপতি মো. রহমান (৬২), একই ইউনিয়নের উত্তর দেবীপুর গ্রামের জেসারত আলীর ছেলে ১ নং বুলাকিপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি মো. রফিকুল ইসলাম (৬০), কাহারোল উপজেলার জিনিয়া গ্রামের গজেন্দ্র নাথ রায়ের ছেলে ৩ নং মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য রাজকুমার (৪৫), একই উপজেলার ঈশানপুর মটুনী বাজার গ্রামের শ্রী উদয় চন্দ্র রায়ের ছেলে ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের যুবলীগের সদস্য নিরঞ্জন চন্দ্র রায় (৪৫), বোচাগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের মো. হাসান আলীর ছেলে ৬ নং বনগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জোবাইদুর রহমান (৪৭), ফুলবাড়ী উপজেলার বাজনাপাড়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে ৩নং কাজীহাল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সফিকুল ইসলাম (৪০), একই উপজেলার দেবীপুর গ্রামের কুমীর উদ্দিন সরদার ৭ নং শিবনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহসভাপতি মো. আমিনুল হক সরদার (৬৫), পার্বতীপুর উপজেলার জয়পুর উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুর রকিব সরদারের ছেলে ৬ নং ইউপির ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু দাউদ রুহুল আমিন পলাশ (৪০), মধ্যপাড়া পলিপার গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ১০ নং হরিরামপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল ইসলাম (৪০), পাঁচ পুকুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে ১০ নং ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগ কর্মী মো. শফিকুল ইসলাম (৪৮), হরিরামপুর ভাটিপাড়া গ্রামের মৃত খলিলুর রহমারে ছেলে ১ নং ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগ কর্মী মো. দুলাল প্রামাণিক (৪০), নতুন বাজার মহল্লার পার্বতীপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মমিনুল ইসলাম (৫০) ও রিয়াজনগর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে পার্বতীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিয়াসাদ সরোয়ার জয় ।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয় গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন ।

Tag
আরও খবর