নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ধামরাইয়ে অবৈধ পাঁচ ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের ছাড়পত্রবিহীন পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় উক্ত ইটভাটাগুলোকে  আর্থিক জরিমানা করা হয়। সেই সঙ্গে ভাটাগুলোর আংশিক ভেঙে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় এবং প্রধান কার্যালয়ের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। 


পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, বুধবার (৩১শে জানুয়ারী)  পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর নেতৃত্বে সাভারে দুইটি ও ধামরাইয়ে পাঁচটি ইটভাটায় অভিযান চালানো হয়। এসব ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের এবং জেলা প্রশাসকের কোনো ছাড়পত্র নেই। সেই সঙ্গে অবৈধভাবে মাটি ব্যবহার করছিল তারা।


জরিমানা করা ইটভাটাগুলোর মধ্যে  ভাড়ারিয়ার এন এ এম ব্রিকসকে ১০ লাখ, এইচ এম বি ও পি এইচ বি ব্রিকস উভয়কে ৬ লাখ করে ১২ লাখ, ইমন ও ফোর স্টার ব্রিকস দুটিকে ৫ লাখ করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া এক্সকাভেটর (মাটি খননযন্ত্র) দিয়ে ইটভাটাগুলোর আংশিক ভেঙে দেওয়া হয়। 


ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক প্রতীক ইসলাম। অভিযানে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকীব, সহকারী পরিচালক মো. মোজাফফর খান ও উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর







ধামরাইয়ে খাল খননে বাধা: ঝুঁকিতে কৃষি জমি

১৮৪ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে