হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

ধামরাইয়ে গ্রামের প্রথম কুরআনের হাফেজকে সংবর্ধনা

ধামরাই উপজেলার রক্ষিত গ্রামের ইতিহাসে প্রথমবারের মতো একজন শিক্ষার্থী পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। গ্রামের কৃতি সন্তান আব্দুল্লাহ খান হামীম এই বিরল সম্মান অর্জন করায় গ্রামজুড়ে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।


হামীমের এই অসাধারণ সাফল্যে গর্বিত গ্রামবাসী তাকে ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা ও সংবর্ধনা প্রদান করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত থেকে তাকে অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


স্থানীয়রা জানান, রক্ষিত গ্রামের ইতিহাসে এই প্রথম কোনো সন্তান পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। তাই হামীমের এই অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো গ্রামের জন্যই গর্ব ও আনন্দের বিষয়।


গ্রামবাসী আশা প্রকাশ করেন, আব্দুল্লাহ খান হামীমের এই সাফল্য নতুন প্রজন্মকে কুরআন শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে রক্ষিত গ্রাম থেকে আরও অনেক হাফেজ, আলেম ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত মানুষ বের হয়ে আসবে।

Tag
আরও খবর




ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার

১১৯ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে




ধামরাইয়ে খাল খননে বাধা: ঝুঁকিতে কৃষি জমি

১৮৩ দিন ১৮ ঘন্টা ২০ মিনিট আগে