নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ধামরাইয়ে বিএনপি নেতাকর্মী কর্তৃক পুলিশের গাড়ি ভাঙচুর

ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বাজারে বিএনপির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের মিছিলে পুলিশে বাধা দিলে তারা পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করে।

বৃহস্পতিবার সকালে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারের গাজী মার্কেটের সামনে এই হামলার ঘটনা ঘটে বলে ধামরাই থানার ওসি সিরাজুল ইসলাম জানান।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কালামপুর এলাকা থেকে বিএনপির মিছিল বের হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপির কয়েকজনকে আটক করলে ক্ষিপ্ত হয়ে তারা পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর করে।


ধামরাই থানার ওসি সিরাজুল বলেন, “সকালে বিএনপির মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এ সময় আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছে।তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।“


হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে; আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


Tag
আরও খবর