নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু

রথযাত্রা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে দেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার(২০জুন) রথউৎসব ও মাসব্যাপী মেলার উদ্বোধন করেন স্থানীয় এমপি আলহাজ্ব বেনজীর আহাম্মদ । বিকেল সাড়ে ৬টায় মাধব মন্দির থেকে মাধব বিগ্রহসহ অন্য বিগ্রহগুলো নিয়ে এসে রথখোলায় রথের ওপর মূর্তিগুলো স্থাপন করা হয়। 


জানা যায়, প্রায় ৪০০ বছর ধরে ধামরাইয়ে ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে। এটি উপমহাদেশের অন্যতম প্রাচীন রথযাত্রা, যা শুরু হয়েছিল বাংলা ১০৭৯ সনে। শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতিবছর রথযাত্রা অনুষ্ঠিত হয়। নয় দিন পর উল্টো রথ। আর এ উপলক্ষে ৯ দিন মেলা বসে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে রথযাত্রা ও মেলা অনুষ্ঠিত হয়। তবে দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ও বড় রথযাত্রা এবং রথের মেলা বসে ধামরাইয়ে। ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে এ রথযাত্রা যশোমাধবের রথযাত্রা নামে উপমহাদেশে বিখ্যাত।



রথ মেলায় যা যা থাকে


মেলায় প্রতি বছরই থাকে দেশবিখ্যাত সার্কাস দল, নাগরদোলা, পুতুল নাচ, চুড়ি নিয়ে হাজির হয় বেদেনীরা, মৃত্যুকূপে মোটরসাইকেল কাঠের বৃত্তের মধ্যে ঘোরানো হয়, শিশুদের জন্য কাঠের, বাঁশের, মাটির খেলনা, কুটির শিল্প, তৈজসপত্র, ফার্নিচার ও খাদ্যদ্রব্য যেমন খই, মুড়ি-মুড়কিসহ বিভিন্ন ধরণের পণ্যের পসরা বসে মেলায়।


হিন্দু সম্প্রদায়ের ধর্ম কাহিনী থেকে মেলার উৎপত্তি। তবে ধর্মীয় দিক ছাড়া উৎসব কার্যত সর্বজনীন রূপ লাভ করে। রথটানার সময় চারদিক থেকে উলুধ্বনি দিয়ে ভক্তদের ছিটানো চিনি, কলা ছাড়াও বিভিন্ন ফল বৃষ্টির মতো পড়তে থাকে। রথের গমনাগমন দেখতে সব ধর্মের হাজার হাজার লোকের সমাগম ঘটে ধামরাইয়ে।



Tag
আরও খবর







ধামরাইয়ে খাল খননে বাধা: ঝুঁকিতে কৃষি জমি

১৮৪ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে