নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দ্বগ্ধ

ফেনীতে বিদ্যুতের ক্রুটিপূর্ণ সংযোগের কারণে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে এক শিশুসহ একই পরিবারের ৩ জন দ্বগ্ধ হয়েছেন। 

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ফেনী শহরের শহিদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ ইতালি ভবন-২ এর ৫ম তলায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। 

আহতরা হলেন— আশিষ কুমার সরকার (৪০) ও তার স্ত্রী টুম্পা রানী সরকার (৩০) এবং তার ছেলে রিক সরকার (১০)। তারা ওই ভবনের ৫ম তলায় ভাড়া থাকতেন। 

ফেনীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, রাত ৮টা ৪৮ মিনিটের দিকে ইতালি ভবন-২ এর ৫ তলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের আসবাবপত্র ও বিভিন্ন স্থানে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দ্বগ্ধ অবস্থায় ৩ জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। বিদ্যুতের ফেইজের কানেকশন ক্রুটিপূর্ণ হওয়ায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। 

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফৌজুল কবির জানান, অগ্নিদ্বগ্ধ হওয়া আশিষের অবস্থা সংকটাপন্ন। এ ছাড়া গৃহবধূ টুম্পা রানীর দেহের ৩৫ থেকে ৪০ ভাগ এবং তার ছেলে রিকের দেহের ৪০ থেকে ৫০ ভাগ দ্বগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর







৪২৪ কোটি টাকার তেল-গম-ডাল কিনছে সরকার

৯৪১ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে