দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

যারা ভোটে বিশ্বাস করে না তারাই নির্বাচন বানচালে ব্যস্ত: পররাষ্ট্রমন্ত্রী

যারা ভোটে বিশ্বাস করে না তারাই নির্বাচন বানচালে ব্যস্ত বলে মন্তব্য করেছেন সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার সকালে নগরীর জিন্দাবাজার এলাকায় লিফলেট বিতরণকালে এমন মন্তব্য করেন তিনি।

বিদেশিরাও সন্ত্রাসীদের পছন্দ করে না মন্তব্য করে আব্দুল মোমেন বলেন, যারা ভোটে বিশ্বাস করে না তারাই নির্বাচন বানচালে ব্যস্ত। সন্ত্রাসীদের কোথাও জায়গা নেই। সন্ত্রাসীদের প্রমোট করলে বিদেশিদেরও বারোটা বাজে। তাই তারাও চুপ থেকেছে।

তিনি বলেন, আপনার সরকারকে অপছন্দ হলে জনগণের সমর্থন নিয়ে পরিবর্তন করবেন। কিন্তু জ্বালাও-পোড়াও করে, নিরীহ মানুষ মেরে সরকার পরিবর্তন কখনো হবে না এবং জনগণও মেনে নিবে না। 

গত বৃহস্পতিবার থেকে নিজ নির্বাচনি এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন আব্দুল মোমেন। প্রচারণায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আব্দুল মোমেন ছাড়াও সিলেট-১ আসনে আরও চার প্রার্থী নির্বাচন করছেন। তারা হলেন- ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আবদুল বাছিত।

আসনটিতে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৩০ হাজার ৮৩৩ জন, নারী ভোটার ৩ লাখ ৩ হাজার ১৮১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭ জন।

Tag
আরও খবর







৪২৪ কোটি টাকার তেল-গম-ডাল কিনছে সরকার

৯৪১ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে