নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বায়ুদূষণে শীর্ষে উঠে এলো ঢাকা

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বায়ুদূষণে আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা, যা নভেম্বরের শেষ দিকে কম ছিল। 

যুক্তরাষ্ট্রের বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউআই) মাত্রা অনুযায়ী ঢাকা শীর্ষ অবস্থানে। যার মাত্রা ২৬৬। মাত্রার দিক থেকে যা খুবই অস্বাস্থ্যকর।

বুধবার সকাল ১০টার দিকে এ মাত্রা পাওয়া যায়।

মানের দিক বিবেচনা করলে মাত্রা শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তাকে দুর্যোগপূর্ণ পরিবেশ বলা হয়ে থাকে।

ঢাকার পরেই আজ দ্বিতীয় অবস্থানে আছে বসনিয়া হার্জেগোভিনার শহর সারাজেভো, যেখানে মাত্রা ২৪৭; তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, মাত্রা ২২০; চতুর্থ অবস্থানে রয়েছে তুরস্কের ইস্তানবুল, যার মাত্রা ২১৩ এবং পঞ্চম অবস্থানে আছে ভারতের কলকাতা, যার মাত্রা ২০২।

বায়ুদূষণ বিশেষজ্ঞ স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, বায়ুদূষণের বর্তমান প্রধান কারণ হচ্ছে— রাস্তা। কারণ রাস্তায় নানা সময়ে উন্নয়ন প্রকল্পের কাজ চলতেই থাকে। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন বাতাসে দূষণ ছড়ায়। শীত এলে এই দূষণের মাত্রা আরও বেড়ে যায়।

তিনি আরও বলেন, গত নভেম্বরে দূষণ কিছুটা কম হলেও ডিসেম্বরে এসে তা বেড়ে গেছে। শহরজুড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। তারা পানিও ছিটাচ্ছে, কিন্তু তা শুধু তাদের কাজের এলাকার আশপাশে। বাতাসের এই দূষণ যানবাহনের সঙ্গে আরও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়।

পরামর্শ দিয়ে এই বায়ুদূষণ বিশেষজ্ঞ বলেন, আমাদের উচিত সারা শহরেই পানি ছেটানোর ব্যবস্থা করা। পাশাপাশি ফিটনেসবিহীন গাড়িগুলোর বিষয়ে আরও কঠোর হওয়া।

Tag
আরও খবর







৪২৪ কোটি টাকার তেল-গম-ডাল কিনছে সরকার

৯৪১ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে