নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ভাড়া করা লোক দিয়ে গাড়িতে আগুন কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না: হারুন

অবরোধ ডেকে রাস্তায় না নেমে পালিয়ে থেকে ভাড়া করা লোকজন দিয়ে গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপ করা রাজনৈতিক কর্মসূচি হতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো ৯ দফায় ১৮ দিন অবরোধ আর তিনদিন হরতাল ডেকেছে। পরিত্যক্ত গাড়িগুলোতে আগুন দিচ্ছে। কিন্তু অবরোধ ডেকে রাস্তায় না নেমে পালিয়ে থেকে ভাড়া করা লোকজন দিয়ে গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপ করা রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।


মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবি প্রধান এসব কথা বলেন।


হারুন অর রশীদ বলেন, আমরা আগেও দেখেছি ২০১৪ সালে একইভাবে তারা রাস্তার মধ্যে বোমা নিক্ষেপ করেছে। পুলিশের ওপর হামলা করার চেষ্টা করেছে। জনগণ তাদের এমন কর্মসূচিতে সাড়া দেয়নি। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের দিকনির্দেশনা মোতাবেক কাজ করছি।


তিনি আরও বলেন, পাশাপাশি আমাদের রুটিনমাফিক কাজও করছি। যারা প্রতারণা করছে, ডাকাতি করছে, ওয়ারেন্টভুক্ত ও তালিকাভুক্ত আসামি তাদের গ্রেফতার আমাদের রুটিনওয়ার্ক। জনগণ ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার দায়িত্ব পুলিশের। পুলিশ বাহিনী, ডিবি, আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় থেকে রাতদিন ২৪ ঘণ্টা কাজ করছে। উদ্দেশ্য একটাই, স্বাভাবিক যান চলাচলের কেউ যেন বাধা সৃষ্টি না করে।


ডিবি প্রধান বলেন, এখন পর্যন্ত যারা ৯ দফায় ১৮ দিন অবরোধ আর তিনদিন হরতাল ডেকেছে, তাদের এসব কর্মসূচি সাধারণ মানুষ মানছে না। মানুষ ঘর থেকে বের হয়ে আসছে। অবরোধ ডেকে ঘরে বসে ভাড়া করে লোক এনে বিচ্ছিন্নভাবে আগুন লাগানোর চেষ্টা হচ্ছে। দিনশেষে মানুষের মধ্যে এর কোনো প্রভাব পড়ছে না বলেই মানুষ ঘর থেকে বের হয়ে রাস্তায় চলাচল করছে।

আরও খবর







৪২৪ কোটি টাকার তেল-গম-ডাল কিনছে সরকার

৯৪১ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে