নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

তেজগাঁওয়ে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর তেজগাঁওয়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা জানা যায়নি।

রোববার রাত ৮টা ২০ মিনিটের দিকে তেজগাঁও এর নাবিস্কো এলাকায় ওই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট। বাসের আগুন নেভাতে পুলিশের সহায়তায় কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ২নং ঢাকেশ্বরী এলাকায় একটি যাত্রীবাহী আগুন দেয়ার ঘটনা ঘটে।

এদিকে, শনিবার রাত ৮টা থেকে রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ১০ ঘণ্টায় উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক মোট ৯টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ১০ ঘণ্টায় ঢাকা শহরের ৭ জায়গায়, গাজীপুরে ১টি ও বরিশালে ১টি আগুনের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৮টি বাস ও ১টি পিকআপ পুড়ে যায়।

এছাড়া ঢাকা সিটির বাইরে বরিশালের বিভাগীয় পুলিশ কার্যালয়ের সামনে ১টি বাসে ও গাজীপুরের জুগিতলায় ১টি পিকআপে আগুন দেয়া হয়।

আরও খবর







৪২৪ কোটি টাকার তেল-গম-ডাল কিনছে সরকার

৯৪১ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে