নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রেমের টানে কিশোরীর পলায়ন, মায়ের মামলায় প্রেমিক গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমের টানে এক কিশোরী রাজমিস্ত্রির সহকারী যুবকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পালিয়ে যাওয়ার ৭ দিন পর বুধবার সকালে পুলিশ ফতুল্লার পাগলা এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে রাজমিস্ত্রির সহকারী নেজাম উদ্দিনকে গ্রেফতার করেছে।এদিন কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় নেজাম উদ্দিনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত নেজাম উদ্দিন (২৬) ফেনী জেলার ফুলগাজী থানার নুরপুর গ্রামের হুমায়ন কবিরের ছেলে। তিনি ফতুল্লার নয়ামাটি মুসলিমপাড়া এলাকায় মিজানের বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকেন। কিশোরীর স্থানীয় বাড়ি পাগলা দেলপাড়া এলাকায় এবং সে স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী।

মামলায় উল্লেখ করা হয়, ৩ মাস পূর্বে নেজাম উদ্দিন রাজমিস্ত্রিদের সঙ্গে কিশোরীর বাড়িতে নির্মাণ কাজ করতে আসেন। সেই সময় কিশোরীকে (১৬) দেখেন নেজাম উদ্দিন। এরপর তাদের মধ্যে পরিচয় হয় এবং নেজাম উদ্দিন কিশোরীকে প্রেমের প্রস্তাব দেন ও স্কুলে আসা-যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করেন। বিষয়টি কিশোরীর মা জানতে পেরে নেজাম উদ্দিনকে উত্ত্যক্ত করতে বাধা দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ১৮ অক্টোবর দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার পথে কিশোরীকে ফুসলিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।

মামলার তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাৎ হোসেন বলেন, মেয়েটিকে উদ্ধার করে নেজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটির বয়স কম। তাই একজন বিবাহিত যুবকের কথায় সে তার সঙ্গে চলে গিয়েছে। সে ভুল করেছে। এ বিষয়ে তদন্ত করে সঠিক প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

আরও খবর







৪২৪ কোটি টাকার তেল-গম-ডাল কিনছে সরকার

৯৪১ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে