দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

এসপি পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার (এসপি) পদে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৫ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের এসপি মো. হায়াতুন নবীকে একই পদে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, অধিদপ্তরের এসপি মাহফুজুল আলম রাসেলকে অ্যান্টিটেররিজম ইউনিটে, সিলেট ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি কাজী মো. আবদুর রহীমকে অ্যান্টিটেররিজম ইউনিটে, পুলিশ স্টাফ কলেজের এসপি মনিরুজ্জামানকে অ্যান্টিটেররিজম ইউনিটে বদলি করা হয়েছে। 


কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি সাইফুজ্জামানকে খুলনা ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েলকে কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, ঠাকুরগাঁও কমান্ড্যান্ট ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি নাছির উদ্দিন যুবায়েরকে রাজশাহী মহানগর উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে। 


ডিএমপির উপকমিশনার মুহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদকে ঢাকা বিশেষ শাখায় বদলির আদেশ বাতিল করা হয়েছে। 


ফেনীর সাবেক এসপি (বর্তমানে সদর দপ্তরে সংযুক্ত) এসএম জাহাঙ্গীর আলম সরকারকে ট্যুরিস্ট পুলিশের এসপি হিসেবে বদলি করা করা হয়েছে। 


এসপি, বিশেষ শাখা, ঢাকা জাকির হোসেনকে উপকমিশনার, রংপুর মহানগরী পুলিশ হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। 


বরিশাল মহানগরীর উপকমিশনার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে ঝিনাইদহ পুলিশ ইন সার্ভিস ট্রেইনিং সেন্টারে, খাগড়াছড়ি ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি (সংযুক্ত) মোহাম্মদ আয়ূবকে খাগড়াছড়ি ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার বি এম আশরাফ উল্ল্যাহ তাহেরকে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে। 


র‍্যাবের উপপরিচালক (এসপি) এসএম ফজলুল হককে ঠাকুরগাঁও ইন সার্ভিস ট্রেইনিং সেন্টারের এসপি এবং নোয়াখালী পুলিশ সেন্টার (বরিশাল পুলিশ রিজার্ভ ফোর্সে বদলির আদেশপ্রাপ্ত) এসপি ফারহাত আহমেদকে সৈয়দপুর রেলওয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। 


আরও খবর







৪২৪ কোটি টাকার তেল-গম-ডাল কিনছে সরকার

৯৪১ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে