নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধারা ইউনিয়নে বাঘারচর সরকারপাড়া এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি, কৃষি জমির উর্বরতা নষ্ট করা, সড়কের ক্ষতিসাধন এবং জমির শ্রেণি পরিবর্তনের দায়ে মিজান (৩৮) নামের এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


১৪-০৬-২০২৬ ইং তারিখ, রবিবার দুপুরে উপজেলার ডাংধারা ইউনিয়নে বাঘারচর সরকারপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এস্কেভেটর ব্যবহার করে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিলেন। এতে কৃষি জমির উৎপাদন ক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় সড়কেরও ব্যাপক ক্ষতি সাধিত হয়। এছাড়া মাটি কাটার মাধ্যমে কৃষি জমির শ্রেণি পরিবর্তনের ঘটনাও প্রমাণিত হয়।


অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় মোবাইল কোর্ট তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর