জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দেবিদ্বারে হত্যা মামলায় ইউপি সদস্য কারাগারে


কুমিল্লার দেবিদ্বারে আলোচিত সিদ্দিকুর রহমান হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য আমির হোসেনকে আটক পূর্বক কারাগা‌রে প্রেরণ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে আটক করে নৌ-পুলিশ। পরে একইদিন রাতে দেবিদ্বার থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।আমির হোসেন উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা।আটকের বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, সিদ্দিকুর রাহমান হত্যা মামলার প্রধান আসামি আমির হোসেনকে আটকের পর বুধবার ভোরে ঢাকা থেকে তাকে থানায় নিয়ে আসা হয় এবং একই দিন দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, গত ১৬ আগস্ট শুক্রবার সকালে ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া বাজারে স্থানীয় দুইটি গোষ্ঠীর দ্বন্দ্ব নিরসনে একটি সালিশ বৈঠক হয়। ওই সালিসি বৈঠক ইউপি সদস্য আমির হোসেনের নেতৃত্বে প্রতিপক্ষের উপর হামলায় বেশ কয়েকজন আহত হয়। মারাত্মক আহত ছিদ্দিকুর রহমান (৪৫) ওই দিন দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।নিহত সিদ্দিকুর রহমান সাইচাপাড় গ্রামের গাবুদ্দিবাড়ির মৃত আবদুল কুদ্দুসের ছেলে। এ ঘটনায় নিহত সিদ্দিকুর রহমানের ছোট ভাই কাউসার আমির হোসেন (৫৫)'কে প্রধান আসামী, ৬৮ জনকে নামীয় এবং  ২৫০ জনকে অজ্ঞাত আসামী করে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



Tag
আরও খবর





দেবিদ্বারে বিনামূল্যে শরবত বিতরন

৮৮৩ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে