জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দেবিদ্বারে ওয়ালটনের ১০ লক্ষ টাকার পুরস্কার জিতলেন ভ্যান চালক

ঈদ উৎসবকে সামনে রেখে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এ ক্রেতাদের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ হওয়ার সুবিধা দিচ্ছে ওয়ালটন। এর আওয়াতায় দেবিদ্বার চৌধুরী ইলেকট্রনিক্স থেকে ফ্রিজ কিনে ১০ লক্ষ টাকা জিতলেন গুনাইঘর গ্রামের  মৃত আ. ছাত্তারের ছেলে ভ্যান চালক মো. হুমায়ুন সরকার। মাত্র ১০ হাজার টাকা জমা দিয়ে কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কিনে ডিজিটাল ক্যাম্পেইনের ৩২তম মিলিয়নিয়ার হলেন তিনি। ওয়ালটনের ১০ লাখ টাকায় বদলে গেলো ভ্যান চালক হুমায়ুন সরকারের ভাগ্য। শনিবার (১৬ মার্চ) সকালে দেবিদ্বার চৌধুরী ইলেকট্রনিক্স কর্তৃক আয়োজিত  ননস্টপ মিলিয়নিয়ার অনুষ্ঠানে হুমায়ুন সরকারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

বিজয়ী হুমায়ুন সরকার জানান, স্বপ্নের মত মনে হচ্ছে,  ওয়ালটনের একটা ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাবো, তা কল্পনাতেও আসেনি। গ্রামের অধিকাংশ লোকই ওয়ালটনের ফ্রিজ ব্যবহার করেন। দাম সাধ্যের মধ্যে, দেখতে সুন্দর এবং দীর্ঘ বছর চলে বিধায় ওয়ালটন ফ্রিজই কেনেছি। 

তিনি আরও বলেন, ১০ লক্ষ টাকা পুরস্কার পাওয়ায় গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ টাকায় আমার ভাগ্যের চাকা ঘুরে যাবে। ওয়ালটন প্রমাণ করলো তাঁরা ক্রেতাদের যা বলে, তা তারা পুরোপুরি মেনে চলে।  

দেবিদ্বার চৌধুরী ইলেকট্রনিক্সের মালিক মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, দেশের টাকা দেশে রাখতে হলে দেশে তৈরি পণ্য কেনার বিকল্প নেই। দেশে তৈরি পণ্য কিনলে দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হবে। ওয়ালটন দেশেই নিজস্ব কারখানায় পণ্য তৈরি করে। সেসব পণ্য শুধু দেশের চাহিদাই মিটাচ্ছে না, ৪০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে।  এসময় আরও উপস্থিত ছিলেন, দেবিদ্বার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আবুল কাশেম চেয়ারম্যান, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একেএম সফিকুল আলম ভিপি কামাল, দেবিদ্বার পৌর মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হিরণ মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে এর আগেও ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছিলেন ৩১ জন ক্রেতা। ঈদকে সামনে রেখে ক্রেতাদের জন্য বিশেষ উপহার হিসেবে সিজন-২০ এ ‘সেরা পণ্যে সেরা অফার’ শ্লোগানে  আবারো এই সুবিধা দিচ্ছে ওয়ালটন।

আরও খবর





দেবিদ্বারে বিনামূল্যে শরবত বিতরন

৮৮৩ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে