নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আইকনিক স্টেশনে বিমানবন্দরের আদলে বসবে স্ক্যানিং মেশিন

মাদক পাচারের অন্যতম মাধ্যম হয়ে উঠছে ঢাকা-কক্সবাজার রুটে চালু হওয়া ‘কক্সবাজার এক্সপ্রেস’। সড়কপথের পরিবর্তে এবার এই ট্রেনকে ব্যবহার করে ঢাকাসহ সারাদেশে শুরু হয়েছে মাদকের চালান। চেকপোষ্ট কিংবা তল্লাশির ব্যবস্থা না হলে ভয়ংকর হয়ে উঠতে পারে এই রুটটি।


রোহিঙ্গা অবস্থানের পাশাপাশি মিয়ানমারের অরক্ষিত সীমান্ত শহর কক্সবাজার যেন এক মাদক সাম্রাজ্য । এখান থেকে আসা ইয়াবা এবং ভয়ংকর মাদক আইস চট্টগ্রামকে ট্রানজিট রুট করে ছড়িয়ে পড়ছে সারাদেশে। এখন ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ থাকায় তাতে মাদক ব্যবসায় যেন যুক্ত হয়েছে নতুন পালক।


কক্সবাজার থেকে চট্টগ্রাম রুটে প্রায় ১৬০ কিলোমিটার দীর্ঘ সড়কপথে পুলিশের পাশাপাশি র‌্যাব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অন্তত ৮টি চেকপোষ্ট রয়েছে। কিন্তু রেলপথে কোনও চেকপোষ্ট না থাকায় সড়কপথের পরিবর্তে রেলে মাদক পাচারের চেষ্টা চলছে বলে দাবি করছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।


এ অবস্থা থেকে রক্ষা পেতে কক্সবাজার আইকনিক স্টেশনে বিমান বন্দরের আদলেই স্ক্যানিং মেশিন বসানোর পরিকল্পনা নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল।


রেলওয়ে পূর্বাঞ্চল বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মো. সাইফুল ইসলাম বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য যাত্রীদের জন্য আর্চওয়ে থাকবে, তেমনি যাত্রীরা যাতে মালামালের লাগেজে করে ইয়াবার মতো মাদক পাচার করতে না পারে, সেজন্য থাকবে স্ক্যানিং মেশিন।


এদিকে, মাদক পাচার বন্ধ এবং যাত্রীদের নিরাপত্তায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ২২৭ জন বাড়তি জনবল চেয়ে পুলিশ সদর দফতরে চিঠি দিয়েছে জিআরপি। এছাড়া দোহাজারী এবং কক্সবাজারে পূর্ণাঙ্গ স্টেশনের পাশাপাশি পটিয়া-সাতকানিয়া-লোহাগাড়া-চকরিয়া-ঢুলাহাজারা-রামু স্টেশনে ফাঁড়ি স্থাপনের প্রস্তাব করা হয়েছে।


পহেলা ডিসেম্বর থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হয়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে এক জোড়া ট্রেন। আর পহেলা জানুয়ারি থেকে একই রুটে ‘প্রবাল এক্সপ্রেস’ নামে আরও একজোড়া ট্রেন চালু হবে।

Tag
আরও খবর