নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজারে চলছে শিল্প ও বাণিজ্য মেলা

পর্যটনের ভরা মৌসুমে সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে চলছে শিল্প ও বাণিজ্য মেলা। যেখানে মিলছে কুটির ও হস্ত শিল্প, শাড়ি, থ্রি-পিস ও তৈরি পোশাক ছাড়াও শিশুদের খেলনা ও ঘরের তৈজসপত্র। যা নজর কাড়ছে পর্যটক ও স্থানীয়দের। আয়োজকদের প্রত্যাশা কক্সবাজার সম্পর্কে পর্যটকদের কাছে নতুন বার্তা দেবে এই বানিজ্য মেলা।


মেলার স্টলগুলোয় শোভা পাচ্ছে হরেক রকম পণ্যের সমাহার। এক স্টল থেকে অন্য স্টলে পছন্দের পণ্য কিনতে ভিড় করছেন পর্যটক ও দর্শনার্থীরা। কক্সবাজারের গলফ মাঠে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলার চিত্রটি যেনো পর্যটকদের নতুন আনন্দের ঠিকানা। এখানে স্থানীয় উদ্যোক্তাদের ১০৫ টি স্টল ছাড়াও রয়েছে দেশিয় বিভিন্ন কোম্পানির ২২ টি প্যাভিলিয়ন। সমুদ্র সৈকতের বাইরে ভিন্ন আমেজের স্বাদ পেয়ে খুশি পর্যটক ও স্থানীয়রা।


গত ১২ ই নভেম্বর শুরু হওয়া তিন মাসের এই মেলায় শিশুসহ সব বয়সী দর্শনার্থীদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, এই মেলা জেলার পর্যটন শিল্পের প্রসারে ভূমিকা রেখে চলেছে। তবে বছরজুড়ে বিভিন্ন আয়োজনের জন্য স্থায়ী মাঠের দাবি জানিয়েছেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী।


স্থানীয়ভাবে উৎপাদন হওয়া পণ্য এই মেলার মাধ্যমে দেশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান।

Tag
আরও খবর