নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজার সমুদ্রে বায়ুবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ : ১.৩ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব ডেনমার্কের

কক্সবাজার সমুদ্র এলাকায় বায়ুবিদ্যুৎ উৎপাদনের যৌথ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও ডেনমার্কের তিন প্রতিষ্ঠান।


১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সবুজ বিনিয়োগ প্রস্তাবে সরকারের প্রাথমিক সম্মতি মিলেছে।


কক্সবাজার সাগরের ভেতর (অফশোর) প্রস্তাবিত এলাকায় এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে সম্প্রতি তিন বছরের অনুমোদন দিয়েছে জ্বালানি বিভাগ।


এর আগে জুলাইয়ে ডেনমার্কের কোপেনহেগেন ইনফ্রাস্ট্রাকচার পার্টনারস (সিআইপি), কোপেনহেগেন অফশোর পার্টনার্স (সিওপি) এবং বাংলাদেশের সামিট গ্রুপ এ বিনিয়োগের (এফডিআই) প্রস্তাবনাটি জমা দেয়।


সামিট গ্রুপ বলছে, এই বায়ুবিদ্যুৎ প্রকল্পটি দেশের উপকূলবর্তী সম্পদের সর্বোৎকৃষ্ট ব্যবহারের একটি ভালো সুযোগ।


আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর সরকারি পরিকল্পনার সঙ্গেও সংগতিপূর্ণ।


জীবাশ্ম জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল হয়ে পড়ায় দেশে দ্রুত বড় আকারে নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা প্রয়োজন।


ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) অনুমান বলছে, দেশের এই সবুজ রূপান্তরের জন্য বার্ষিক ১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।




সামিট, সিআইপি ও সিওপির শতকোটি ডলারের প্রকল্প প্রস্তাবটি বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ খাতে নতুন অধ্যায়ের সূচনা করবে।


২০১২ সালে প্রতিষ্ঠিত সিআইপি বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশ্বের অন্যতম তহবিল ব্যবস্থাপক। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত জ্বালানি ও এ-সংক্রান্ত অবকাঠামোতে ১৯ বিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে।


উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং ওশেনিয়াজুড়ে তাদের কর্মকাণ্ড বিস্তৃত। আর সিওপি অফশোর বায়ুবিদ্যুৎ প্রকল্পের উৎপত্তি, নির্মাণ ও বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্বব্যাপী নেতৃস্থানীয় প্রতিষ্ঠান।


বাংলাদেশে বেসরকারি বিদ্যুৎ খাতের অন্যতম নীতিনির্ধারক সামিট গ্রুপ। প্রতিষ্ঠানটির হাতে রয়েছে ১৮টি বিদ্যুৎকেন্দ্র।


গ্রুপটি বেসরকারি বিদ্যুৎ খাতের স্থাপিত ক্ষমতার ১৭ শতাংশ এবং দেশের মোট স্থাপিত ক্ষমতার ১০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে।


এই গ্রুপের বিদেশি অংশীদারদের মধ্যে রয়েছে– জাপানের জেরা, মিতসুবিশি করপোরেশন, তাইও ইন্স্যুরেন্স কোম্পানি ও যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিক (জিই)।

Tag
আরও খবর