নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আয়কর মেলার পরিসর বৃদ্ধি পেলে মানুষের মন থেকে আয়কর ভীতি দূর হবে - চবি উপাচার্য

চট্টগ্রামে সেরা করদাতাদের সম্মাননা ও সনদ তুলে দিচ্ছেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার




 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার  আয়কর বিভাগ কর্তৃক আয়কর মেলা আয়োজনকে স্বাগত জানানোর পাশাপাশি এ মেলার পরিসর আরো বৃদ্ধি করার অনুরোধ জানান। এসময় তিনি বলেন, মেলার পরিসর বৃদ্ধি পেদেশের মানুষের মন থেকে আয়কর ভীতি দূর হবে। আয়কর একটি দেশের উন্নয়ন আগ্রযাত্রার অপরিহার্য অঙ্গ তা দেশের মানুষ বুঝতে পারবে। এতে দেশের স্বার্থে মানুষ স্বাচ্ছন্দে আয়কর দিতে এগিয়ে আসবে।

১২ ডিসেম্বর ( মঙ্গলবার) চট্টগ্রাম  নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর বঙ্গবন্ধু কনফারেন্স হলে চট্টগ্রাম আয়কর বিভাগ আয়োজনে সেরা করদাতাদের সম্মাননা ও সনদপত্র বিতরণ-২০২৩ অনুষ্ঠিত  অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে কালে তিনি  এসব কথা বলেন ।

এসময় চট্টগ্রাম আয়কর বিভাগের অধীনস্থ সিটি কর্পোরেশন ও অন্যান্য পাঁচটি জেলায় ৪ (চার) ক্যাটাগরিতে মোট ৪২ জন করদাতাদের সম্মাননা ও সনদ প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রত্যেককে একটি সম্মাননা পত্র, একটি ক্রেষ্ট ও একটি আইডি কার্ড প্রদান করা হয়।

এতে জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা ২০০৮ এর বিধান অনুযায়ী ২০২২-২০২৩ কর বছরে সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে বাংলাদেশে মোট ৫২৫ জন এবং চট্টগ্রাম আয়কর বিভাগের অধীনস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও অন্যান্য পাঁচটি জেলায় মোট ৪২ জন কর প্রদানকারীকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়। তার মধ্যে দীর্ঘ মেয়াদে আয়কর প্রদানকারী করদাতা ১২ জন, সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা ১৮ জন, সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা ৬ জন এবং ৪০ বছর বছরের কম বয়সী তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা ৬ জন।

অনুষ্ঠানে চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কর কমিশনার মোঃ শাহাদাৎ হোসেন শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন চট্টগ্রাম কাস্টামস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক সুরেশ বিশ্বাস, দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির সভাপতি মাহাবুবুল আলম, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহম্মদ মামুন ।

আরও খবর