নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলমারীতে মৃত্যু ব্যক্তির সংবাদ প্রচারের জন্য ভিন্ন রকম উদ্যোগ গ্রহন

চিলমারীঃ মৃত্যু ব্যক্তির সংবাদ প্রচারের জন্য ভিন্ন রকম উদ্যোগ গ্রহন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "এই প্রথমবারের মত  মৃত্যু ব্যক্তির সংবাদ প্রচার করার জন্য ফ্রি মাইকিং" এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার থানাহাট ইউনিয়নের, গাবেরতল মোড় এলাকার খাইরুজ্জামানের ছোট ছেলে আসাদুল ইসলাম এই ব্যতিক্রম উদ্যোগটি গ্রহণ করেছেন। তারা বলেন, অনেক সময় আমাদের সমাজের কিংবা আমাদের গ্রামের আশেপাশে, অসংখ্য লোক মৃত্যুবরণ করেন। কিন্তু দেখা যায় অনেকে আর্থিক সমস্যার কারণে বা অভাবের তাড়নায়, মৃত্যুর সংবাদটি প্রচার করতে পারেন না। তাদের কথা চিন্তা করেই এই ব্যতিক্রম উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মানবিক উদ্যোগকারী আসাদুল ইসলাম বলেন বলেন, অনেক সময় দেখা যায়। কোন ব্যক্তি মৃত্যু বরণ করলে, টাকা-পয়সা না থাকার কারণে তার মৃত্যুর সংবাদটি মাইকিং করা হয় না। সমাজের অসহায় ও সাধারণ মানুষের জন্যই এ কার্যক্রম শুরু করা হয়েছে, যাতে শোকের সময়ে আর্থিক সংকটের কারণে কেউ বিব্রত না হন। এখন থেকে কেউ মৃত্যুবরণ করলে, তার পরিবারের লোক-আত্মীয়-স্বজন কারও কাছে কোন টাকা-পয়সা ছাড়াই" আমার নিজস্ব উদ্যোগে "নিজস্ব মাইক, ব্যাটারি, ভ্যান/রিকশা"—যার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে মাইকিং করা হবে বলে জানান। তার সাথে যোগাযোগ করার জন্য ঠিকানা, (আসাদুল ইসলাম, মোবা- ০১৯৯৫-৭৯৩০৮৮/০১৮৭০-১৫০৭১২, গাবেরতল মোড়, চিলমারী, কুড়িগ্রাম)।

আরও খবর