নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলমারীতে ভাতা কার্ডের নামে প্রতারণা, ৬মাস থেকে অফিসের কর্মচারী উধাও

চিলমারীঃ ভাতা কার্ডের নামে প্রতারণা, ৬মাস থেকে অফিসের কর্মচারী উধাও

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "উপজেলা পরিষদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মচারী বেলাল শেখের" বিরুদ্ধে ভাতা কার্ডের নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়াসহ, অফিসের মোটরসাইকেল নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত বেলাল শেখের প্রতারণায় শিকার হয়ে, ছয় মাস থেকে ঘরছাড়া হয়েছেন মনজিলা বেগম। তিনি উপজেলার থানাহাট ইউনিয়নের ডাওয়াইটারী গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী বলে জানাগেছে। জানা যায়, বেলাল শেখ ২০২৩সালের ১০ই সেপ্টেম্বর ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পে ফিল্ড আইটি টেকনিশিয়ান হিসেবে, চিলমারীতে যোগদান করেন। চলতি বছরের ২০মার্চ থেকে তিনি অফিসে অনুপস্থিত আছেন। অভিযোগ সূত্রে জানাযায়, মনজিলা বেগম বেলাল শেখকে বিশ্বাস করে তাকে (৩লাখ ২০হাজার টাকা) ঋণ দিয়েছেন, যার মধ্যে ভাতা কার্ড করে দেওয়ার নামে ৯০ হাজার টাকাও রয়েছে। পাশাপাশি বেলাল শেখ অফিসের ব্যবহৃত মোটরসাইকেল টিও নিয়ে গেছেন। মনজিলা বেগম বলেন, “বিশ্বাস করে ঋণ দিয়েছি। কয়েক মাস ধরে তাকে অফিসে পাচ্ছি না। গ্রামের মানুষ টাকার জন্য চাপ দিচ্ছে। বাধ্য হয়ে পাঁচ বছরের সন্তানকে নিয়ে ঘর ছেড়েছি। খুবই কষ্টে আছি বলে জানান তিনি।”অভিযুক্ত বেলাল শেখের সাথে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত ফোনে, কল দিলে সেটিও  বন্ধ পাওয়া যায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা আইসিটি অফিসার, প্রকৌশলী জ্যোতির্ময় দেবনাথ বলেন, “কর্মচারী বেলাল ছয় মাস ধরে অফিসে অনুপস্থিত এবং অফিসের একটি মোটরসাইকেলও নিয়ে গেছেন। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে ভাতা কার্ড ইস্যু আমাদের দপ্তরের দায়িত্ব নয় বলে জানান তিনি।”এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “বেলাল শেখের বিরুদ্ধে এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। তবে আমাদের কাছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পক্ষ থেকে একটি অভিযোগ এসেছে। অভিযোগটি এখনো নথিভুক্ত হয়নি বলে জানান তিনি।

আরও খবর