নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলমারীতে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা

চিলমারীতে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা
 

কুড়িগ্রামের চিলমারীতে গেলো রাত থেকে বৃষ্টি ও অপর্যাপ্ত ড্রেন ব্যবস্থারের কারণে, বিভিন্ন এলাকার রাস্তায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। রাস্তা গুলোতে হাঁটুসমান পানি জমে থাকার কারণে, চরম দুর্ভোগে পড়েছেন ঐ রাস্তার পথচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।সকাল থেকে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ভিজে ও ময়লা পানি পাড় হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছেন। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকরী পদক্ষেপ নিয়ে এই রাস্তায় সমস্যা গুলো স্থায়ী সমাধান করতে হবে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি সময়েও জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেয়া হয়েছিল। উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজপাড়া এলাকায় সামান্য বৃষ্টি হলেই দেখা যায় এই জলাবদ্ধতা। অথচ সেখানে আছে ড্রেনের ব্যবস্থা। তবে, দীর্ঘদিন ড্রেনের ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে, ড্রেনের বিভিন্ন ময়লা পানি রাস্তায় নেমে আসে। এই সমস্যা শুধু এখন নয়, বৃষ্টি হলেই যেন প্রতি বছরই এমন দৃশ্য চোখে পড়ে৷ স্থানীয়রা জানান, প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই, এমন দৃশ্য দেখা যায়। তারপরেও এই রাস্তার স্থায়ী সমাধানের জন্য কোন কার্যকরী উদ্যোগ নিতে দেখা যায় না। ড্রেনের উন্নত ব্যবস্থা করা ও রাস্তা সংস্কারের জন্য দাবী জানিয়েছেন স্থানীয় পথচারীরা। সরেজমিনে দেখাযায়, সবুজপাড়া সড়কে মন্দিরের সামন হতে থানাহাট বাজার যাওয়ার পথে বেশ কিছু দূর অংশে, বৃষ্টির পানিতে ডুবে আছে। এতে করে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়াও ঐ রাস্তায় বিভিন্ন স্থানে ভেঙ্গেও গেছে। এ সময় কয়েকজন পথচারী ও শিক্ষার্থীরা বলেন, স্কুল কলেজ, হাট বাজার, হাসপাতাল, ব্যাংক, সকল ধরনের পথচারীদের কে এই পথে যাওয়া আসা করতে হয়। কিন্তু সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি পানিতে ডুবে থাকেন এবং তা দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী থাকে বলে জানান তারা৷ যার কারণে চলাচলে জন্য অনেক সমস্যা হয়ে থাকে। আবার অনেকেই পাশে থেকে বলছেন, সাংবাদিকরা অনেক বার এসেছেন ছবি ও তুলেছেন কিন্তু কোন কাজ হয়নি। এ বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, ইতিপূর্বে জলাবদ্ধতা নিরসনের জন্য ব্যবস্থা নেয়া হয়েছিল। এরপর ও আবার ও সরেজমিনে গিয়ে দেখে শুনে ব্যবস্থা  গ্রহণ করা হবে বলে জানান তিনি।
আরও খবর