নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলমারীতে বিএনপি'র কমিটি ঘোষণার ১দিন পরেই ২নেতাকে অব্যাহতি

চিলমারীতে বিএনপি'র কমিটি ঘোষণার ১দিন পরেই ২নেতাকে অব্যাহতি

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সদ্য ঘোষিত "চিলমারী উপজেলা বিএনপির" দুই নেতাকে আহ্বায়ক কমিটির পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, দলের আনুগত্য না মানা, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকা এবং চিলমারী উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়াকে মারাত্মক জখম করা এবং সেই সঙ্গে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে সদ্য ঘোষিত "চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির" যুগ্ম আহ্বায়ক আবু সাইদ হোসেন পাখি ও আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মতিন সরকার শিরিনকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।এ বিষয়ে উপজেলা বিএনপির সদ্য ঘো‌ষিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ হোসেন পাখি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগটি ভিত্তিহীন। এর সঙ্গে আমাদের কেউ জ‌ড়িত নাই। তদন্ত না করে জেলা ক‌মি‌টির এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, সাংগঠনিক প্রক্রিয়ায় কমি‌টি দেওয়া হয়েছে। আহ্বায়ক ক‌মি‌টিতে সবাইকে জায়গা দেওয়ার সুযোগ নেই। পরবর্তীতে গণতান্ত্রিক উপায়ে ক‌মিটি গঠন হবে, সেখা‌ন অনেকে জায়গা পাবেনা। এর মধ্যে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এর চেয়েও কঠোর সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তি‌নি। উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ জুলাই) আব্দুল বারী সরকারকে আহ্বায়ক ও আবু হানিফাকে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।  

আরও খবর