নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিললমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালন

চিললমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনের বাংলা নববর্ষ ১৪৩২ পালন করা হয়েছে। বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, পান্তা ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবকে ঘিরে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উপলক্ষে মুক্তমঞ্চে জাতীয় সঙ্গিত ও বৈশাখের গান পরিবেশিত হয়। সঙ্গিত শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। শোভাযাত্রা শেষে হলরুমে পান্তা ভোজন শেষে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ আব্দুর রহিম, উপজেলা কৃষি অফিসার প্রণয় বিষান দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার তাহের আলী, প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান,বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল বারী সরকার, সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, চিলমারী মহিলা কলেজের উপাধ্যক্ষ ভেলু চন্দ্র, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান প্রমুখ। এরপর স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে অনুষ্ঠিত মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। মেলায় স্থানীয় বিভিন্ন নারী উদ্যোক্তাদের তৈরি হাতের তৈরী করা কাজ নিয়ে ৫টি স্টল বসেন।

আরও খবর